স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে জমজমাট প্রচারণা। প্রচলিত দেয়াললিখন কিংবা লিফলেটের বাইরে গিয়ে এবারের নির্বাচনে অভিনব প্রচার পদ্ধতি ব্যবহার করছেন প্রার্থীরা।
অভিনব এই প্রচারপদ্ধতিতে কারও লিফলেট হাতপাখার প্যাটার্নে, কারোটা ডলারের আকৃতিতে, আবার কেউ ফুলের মতো আকর্ষণীয় ডিজাইনে লিফলেট তৈরি করেছেন—যা পুরো প্রচারণায় এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। সাধারণ শিক্ষার্থীরাও এতে আকৃষ্ট হচ্ছে বলে জানান।
শাটল ট্রেনে গরমের সমস্যা তুলে ধরতে হাতপাখা আকৃতির প্রচারপত্র নিয়ে এসেছেন জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী শুভ হোসেন।
এমন প্রচারণার পেছনে কারণ জানতে চাইলে শুভ স্ট্রিমকে বলেন, ‘শাটল ট্রেনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রেনে পর্যাপ্ত ফ্যান নেই। ফলে গরমের সময় শিক্ষার্থীরা ঘেমে একাকার হয়ে যায়। তাই এই ভাবনা থেকে হাতপাখা মডেলটি বেছে নিয়েছি। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করব। তারই একটি বার্তা তুলে ধরেছি প্রচারপত্রে।’

অন্যদিকে ডলার আকৃতির প্রচারপত্র ব্যবহার করছেন চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী সারাহ চৌধুরী। স্ট্রিমকে সারাহ বলেন, ‘আমি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হওয়ায় ভাবলাম প্রচারণায় অর্থনীতির চিত্র ফুটিয়ে তোলা উচিত। সেই থেকেই ডলারের ভাবনা মাথায় আসে। তা ছাড়া প্রচারণার সময় ডলার দেওয়ায় ভোটাররাও বেশ ভালো মজা করছে।’
বিভিন্ন আবাসিক হল, ক্যাফেটেরিয়া ও বিভাগে এসব প্রচারপত্র হাতে হাতে ছড়িয়ে দিচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। কেউ কেউ আবার প্রচারপত্রের সঙ্গে কিউআর কোডও যুক্ত করছেন, যাতে স্ক্যান করলেই প্রার্থীর ইশতেহার দেখা যায়।
বিজয় ২৪ হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাহমুদা আক্তার লিফলেট তৈরি করেছেন জবা ফুলের আকৃতিতে। মাহমুদা আক্তার স্ট্রিমকে বলেন, ‘অনেক প্রার্থী প্রায় একই ধারায় লিফলেট করছে। তাঁদের থেকে ভিন্নতার জন্যই আমার এমন চেষ্টা। যেহেতু আমি সমাজসেবা,পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি, সেহেতু আমার ইশতেহারের একটি অংশ হলো বিজয় ২৪ হলে ফুল গাছ রোপণ করা। তাই এই ফুলের আদলের লিফলেটের মাধ্যমে ইশতেহারের একটি অংশ ইঙ্গিত করেছি।’
এ ছাড়াও বিভিন্ন প্রার্থীর প্রচারণায় ভূগোল, স্কেল, একে ৪৭ ক্যাটাগরির পিস্তল, প্রজাপতি, গাছ আকৃতির প্রচারপত্র দেখা গেছে।
চাকসুর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সেখানেও প্রার্থীদের এমন অভিনব প্রচারণা লক্ষ করা যাচ্ছে। এর আগে ডাকসু ও জাকসু নির্বাচনেও এমন নতুনধারার প্রচারণা দেখা গিয়েছিল। শিক্ষার্থীরা জানান, এই প্রজন্মের ভোটারদের টানতে তাদের উপযোগী করেই শিক্ষার্থী সংসদগুলোয় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে