স্ট্রিম প্রতিবেদক

লাখ লাখ বুলেট দিয়েও আজাদির লড়াই স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আজাদির বাংলাদেশই হচ্ছে আগামীর বাংলাদেশ, বাংলাদেশ ২.০।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণসমাবেশ ও গণপ্রতিরোধ কর্মসূচিতে এসব কথা বলেন ফুয়াদ।
তিনি বলেন, যারা আজাদির মঞ্চ চেনে না, এমনকি নামও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তারাই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। এবি পার্টির এই নেতা বলেন, শত্রুকে চেনার মাধ্যমেই একটি রাষ্ট্র বা জাতির সংগ্রামের ভিত্তি গড়ে ওঠে। বিগত ৫৪ বছর ধরে আমাদের সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই সময়ে বারবার আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা পদদলিত হয়েছে।
তিনি বলেন, ক্ষমতার রাজনীতিতে সুবিধাবাদী গোষ্ঠী জাতির লড়াই বোঝে না। ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। তারা হাজার বছরের ইতিহাস, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য বুঝতে ব্যর্থ। তারাই আজ নেতা সেজে পাড়া-মহল্লায় ভোট চাইছে। এসব গোষ্ঠী গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করে আবারও বাংলাদেশকে দিল্লির কাছে বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত।
ফুয়াদ আরও বলেন, আমাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশ আর ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। এদেশে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। এ দেশের আগামীর লড়াই, স্বাধীনতা-সার্বভৌমত্ব দিল্লির কাছে বিক্রি হতে দেওয়া হবে না।
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সমাবেশ থেকে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১ দিন আগে