
আগামী ১৫ জুন আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৮ জুন) বিকেলে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১৫ জুন দ্বিতীয় ধাপে আরও ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা হবে।
গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা হয়েছিল।
এর আগে ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।







