স্ট্রিম সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট হাতে নিয়ে প্রথম ভোটটি ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে আজাদি; ‘না’ মানে গোলামী।
বাগেরহাটের নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড় এলাকায় পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন জামায়াত আমির। পরে দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এরপর বাগেরহাটের নির্বাচনী সভা শেষে গোপালগঞ্জের পথসভায় বক্তৃতা করেন শফিকুর রহমান।
পথসভায় তিনি বলেন, আমরা প্রতিহিংসার কবর রচনা করব। দোষারোপের রাজনীতি থেকে দেশকে বের করে নিয়ে আসব। ফ্যাসিবাদী কায়দায় আর কেউ দেশ চালাতে পারবে না, সেই ব্যবস্থা করব।
এ সময় গোপালগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী আবদুল হামিদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জনগণকে ভোট দেওয়ার আহবান জানান শফিকুর রহমান। পরে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে