স্ট্রিম প্রতিবেদক

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের বিচার দাবি করেছেন হেফাজতে ইসলাম। একই সঙ্গে এই ইস্যুতে কোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি কাম্য নয় বলে জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার (২৫ নভম্বর) এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান জানিয়েছেন, প্রকাশ্যে ধর্ম নিয়ে আপত্তিকর কথা বলায় সচেতন মুসলিমদের প্রতিবাদের মুখে বাউল আবুল সরকার গ্রেপ্তার হয়েছেন বলে তারা জেনেছেন। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চায় হেফাজত।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। প্রায় ১৫ দিন পর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে আরেক গানের আসর থেকে তাঁকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এ ঘটনায় গত রোববার আবুল সরকারের বিচার দাবিতে হেফাজতে ইসলাম, ইমাম সমিতি, ইমাম পরিষদ, খেলাফত মজলিসসহ কয়েকটি সংগঠনের ডাকে মানিকগঞ্জ স্টেডিয়াম মাঠের সামনে সমাবেশ হয়। পরে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’– এর ব্যানারে আসা মুসল্লিরা পুলিশের সামনে চড়াও হন বাউল অনুসারীদের ওপর। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। ইতিমধ্যে তৌহিদী জনতার পক্ষে আলেম-ওলামারা সদর থানায় অভিযোগ দিয়েছেন। আহত এক বাউলশিল্পী একই থানায় মামলা করেছেন।
বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে হেফাজত মহাসচিব বলেছেন, এ ঘটনায় প্রশাসন স্থানীয় প্রতিবাদী আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনতাকে হয়রানি করলে পরিণতি ভালো হবে না। আবুল সরকারের ইসলাম অবমাননার বিষয় আড়াল করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, তাসাউফ বা সুফিবাদ ইসলামের আত্মদার্শনিক রূপ। কিন্তু বাউলবাদের আড়ালে কারও ইসলাম বিকৃতি ও অবমাননা সমর্থনযোগ্য নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে