তরুণদের একটা বড় অংশ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে।
স্ট্রিম ডেস্ক

নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য ওঠে এসেছে।
৬ জুলাই ‘ইয়ুথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেইঞ্জিং পলিটিকাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট’ শিরোনামের এই জরিপে ৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার তরুণের মতামতের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করে এই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান।
জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশ মনে করেন, আগামী জাতীয় নির্বাচনে শীর্ষে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২১ দশমিক ৪৫ শতাংশ ভোট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ১৫ দশমিক ৮৪ শতাংশ তরুণদের মত নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে।
সানেমের জরিপে আরও উঠে এসেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে ১৫ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।
সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রাইহানের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। গবেষণা দলে আরও ছিলেন একরামুল হাসান, শাফা তাসনিম, এশরাত শারমিন ও নীলাদ্রি নভিয়া নভেলি ।

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা অনেক ভালো কাজ করেছেন।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
২১ ঘণ্টা আগে