নির্বাচন পরবর্তী সহিংসতা
স্ট্রিম সংবাদদাতা

যশোরের চৌগাছায় একটি ভোটকেন্দ্রের ফলাফল কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ বাবু (৪৫) আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ বাবু উপজেলার ফুলসারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি চারাবাড়ি গ্রামে। ঘটনার সময় রায়নগর গ্রামের জামায়াতকর্মী সাইফুল্লাহ, তাঁর সঙ্গী কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার, রহমানসহ ৭-৮ জন তাঁর ওপর অতর্কিত হামলা চানিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তবে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে পাল্টা হামলা ও মারধরের দাবি করেছে উপজেলা জামায়াতের পক্ষ থেকে।
আহত বিএনপি নেতা ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উপজেলার ফুলসারা ইউনিয়ন কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বেলা ১১টার দিকে মোহাম্মদ বাবু মোটরসাইকেল নিয়ে চারাবাড়ি বাজারে যান। এ সময় স্থানীয় থাকা জামায়াতকর্মী সাইফুল্লাহ, তাঁর সঙ্গী কাউসার আলী, ইমদাদুল, মনির মেম্বার ও রহমানসহ ৭-৮ জন মোহাম্মদ বাবুর ওপর অতর্কিত হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকে। এর এক পর্যায়ে সাইফুল্লাহ পেছন থেকে বাবুর পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর আহত বাবুকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
তবে ওই ঘটনায় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রহিদুল খান জানিয়েছেন, সকাল ১০টার দিকে বাজারে চায়ের দোকানে ওয়ার্ড জামায়াতের কর্মী হাফেজ বাহাউদ্দিন বসেছিলেন। এ সময় বিএনপি কর্মীরা তাঁকে মারধর শুরু করে। তাঁকে ঠেকাতে গিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
জামায়াত নেতা রহিদুল খান বলেন, ‘ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের কর্মীদের তর্কবিতর্কের জেরে আজকের এই ঘটনা।’
চিকিৎসাধীন আহত মোহাম্মদ বাবু জানান, নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে কাজ করেন। তাঁর এলাকার রায়নগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৭১টি এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৬১টি ভোট। এই কেন্দ্রে জামায়াত প্রার্থীকে জয়ী করতে না পারায় ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, আহত মোহাম্মদ বাবুর পিঠের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। সেখানকার ক্ষত বেশ গভীর।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘মারামারির ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে টহল টিম পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সারা দেশের মতো গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে ১ লাখ ৭১ হাজার ৯৯১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. সাবিরা সুলতানা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ৩২২টি ভোট পেয়ে পরাজিত হন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৫ ঘণ্টা আগে