জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অধ্যাপক মাফরুহী সাত্তার টিটো।
স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) অধ্যাপক মাফরুহী সাত্তার টিটো। আজ শুক্রবার রাত পৌনে নয়টায় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
নির্বাচন সংক্রান্ত অনিয়ম ও ত্রুটির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে নানাভাবে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাফরুহী।
আজ সকালে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তুষ্টির কথা স্ট্রিমকে জানিয়েছিলেন মাফরুহী। সেই খবর প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে মাফরুহী সাত্তার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বিকেল চারটায় শুরু হয়ে সন্ধ্যা ছয়টা নাগাদ অমীমাংসিতভাবে শেষ হয় ওই বৈঠক। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

সংবাদ সম্মেলনে মাফরুহী বলেন, ‘ভোট গণনা স্থগিতের দাবি তুলেছি। আমি অনেক ত্রুটি, অনিয়ম দেখেছি। এই পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের সবাই একমত পোষণ করলেও আমার মতামত গ্রহণে অপারগতা জানায়। তাই ভিসিকে মৌখিকভাবে জানিয়ে দায়িত্ব থেকে সরে যাই। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
জাকসুর পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অধ্যাপক মো. মনিরুজ্জামান। বাকি চার সদস্য হলেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার টিটো, অধ্যাপক লুৎফুল এলাহী ও রেজওয়ানা করিম স্নিগ্ধা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে