মুন্সীগঞ্জ-৩ আসন
স্ট্রিম সংবাদদাতা

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন নায়েবকে (৩০) পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, ধানের শীষের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে জসিমের বাড়িতে ঢুকে তাঁকে পিটিয়ে আহত করা হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়।
স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে থাকা জসিম চর আবদুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। তিনি নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। অভিযুক্তরা হলেন– ধানের শীষ প্রতীকের সমর্থক ওই গ্রামের ডা. নাসির দেওয়ান ও তাঁর ছেলে সাকিব দেওয়ান। শাকিল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিমের বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা মাফিক নায়েব, তার তিন ছেলে জসিম উদ্দিন, মোখলেস নায়েব ও মহসিন নায়েবকে পিটিয়ে আহত গুরুতর আহত করে। পরে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জসিমের মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মশিউর নায়েব বলেন, আমরা ফুটবলের (প্রতীক) নির্বাচন করেছিলাম। এটাই আমাদের একমাত্র দোষ ছিল। আমরা কখনো কারও সঙ্গে অন্যায় করিনি। কারও সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। ডা. নাসির দেওয়ানের ছেলে সাকিবের নেতৃত্বে ধানের শীষের দুই শতাধিক সমর্থক আমাদের বাড়িতে হামলা করে। তাদের মারধরে জসিম গুরুতর আহত হন। ঢাকায় নিয়েও তাঁকে আমরা বাঁচাতে পারিনি। আমরা হত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের নেতা সাকিব বলেন, সকালে জসিমের লোকজন আমাদের সমর্থকদের ওপর হামলা করেন। পরে আমি এ ঘটনায় অভিযোগ করতে থানায় যাই। তখন জসিম ও তাঁর লোকজন এলাকা থেকে বের হয়ে যেতে পুনরায় হামলার প্রস্তুতি নেন। এলাকার লোকজন একত্রিত হয়ে জসিমদের মারধর করেছেন। আমি ঘটনাস্থলে ছিলাম না।
সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধ এবং নির্বাচনী দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার কথা জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. মহিউদ্দিন। পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে