সিরাজগঞ্জে বাসের ধাক্কায় ৪ অটো-যাত্রী নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিরাজগঞ্জ

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায় (সিরাজগঞ্জের সলঙ্গা থানার কান্দিপাড়া) এই দুর্ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত