টাঙ্গাইলের এনসিপির সমাবেশ
নাহিদ ইসলাম বলেন, ‘টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি কীভাবে ভারতের জিআই পণ্যের স্বত্ব পায়? আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। টাঙ্গাইল তার তাঁত শাড়িকে কখনো ভারত জিআই পণ্যে হিসেবে নিতে পারে না।’
স্ট্রিম সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘শের-এ-বাংলা ফজলুল হক ও মওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ এই বাংলাদেশের স্থপতি। তাঁদের বাদ দিয়ে, শুধু একজন ব্যক্তিকে বাংলাদেশের জাতির পিতা ঘোষণা করা হয়েছে। একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে ৫৪ বছর ধরে। কিন্তু মওলানা ভাসানী না থাকলে কখনো শেখ মুজিব তৈরি হতে পারতেন না।’
টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ‘জুলাই সমাবেশে’ নাহিদ ইসলাম এ সব কথা বলেন। জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত এই সমাবেশের সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘উনসত্তরের যে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ নেতৃত্বে এসেছে, সে গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। কিন্তু স্বাধীনতা-উত্তর ভাসানী বলেছিলেন, ‘আমরা পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।’
আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি কীভাবে ভারতের জিআই পণ্যের স্বত্ব পায়? আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। টাঙ্গাইল তার তাঁত শাড়িকে কখনো ভারত জিআই পণ্যে হিসেবে নিতে পারে না।’

এর আগে সকাল সাড়ে দশটার দিকে শহরের প্রিন্স হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জেলা এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে টাঙ্গাইল হাউজের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে সমাবেশ স্থলে শেষ হয়।
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘চব্বিশ পরবর্তী বাংলাদেশে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা হবে বাংলাদেশের। তাঁরা কোনো গোষ্ঠীর হয়ে কাজ করবে না। এখনো দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজদের একটাই পরিচয়, তারা চাঁদাবাজ।’ তিনি আরও বলেন, ‘চব্বিশ পরবর্তী আগামীর বাংলাদেশে মিডিয়াকে কোনো গোষ্ঠী, ব্যক্তি বা দলের দালাল হিসেবে দেখতে চাই না। মিডিয়া যেন কোনো ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজে না লাগে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইলের প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ন-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ন সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা, ডা. তাসনুভা জাবিনসহ অন্যেরা।
এর আগে সোমবার রাত সাড়ে দশটার দিকে এনসিপি নেতারা টাঙ্গাইল শহরে প্রবেশ করেন। পরে তাঁরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত জেলার সন্তোষ এলাকায় তাঁর সমাধি জিয়ারত করেন। সেখানে মওলানা ভাসানীকে বাংলাদেশ রাষ্ট্র ও জনগোষ্ঠীর রাজনৈতিক বিকাশের অন্যতম স্থপতি বলে মন্তব্য করেন এনসিপি নেতারা।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে