স্ট্রিম প্রতিবেদক

নবনির্বাচিত রাকসু নেতারা নির্বাচনে বিজিত প্রার্থীদের থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন। আজ ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তাঁরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'আমি বিজিত ভাই-বোনদেরকে আহ্বান জানাব, আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু নির্বাচনে জয়-পরাজয় স্বাভাবিক। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশা আল্লাহ।'
মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, 'আমরা এই সফলতার পেছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্টেকহোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে, যাঁরা ৩৫ বছর ধরে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার এ সময় বলেন, 'কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনা ছাড়াই, কোনো ট্র্যাপে পা না দিয়ে আমরা এই উৎসবকে অন্যান্য ক্যাম্পাসের থেকে খুব ভালোভাবে উদযাপন করতে পেরেছি। সে জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।'
ছাত্রদল মনোনীত প্যানেল থেকে জয়ী ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক নার্গিস খাতুন সংবাদ সম্মেলনে বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি বিশ্বাস রেখেছেন এবং তাঁদের মূল্যবান ভোটটি আমাকে দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে আমি কাজ করতে পারব, সেই জায়গাটা থেকে। তো আমি আমার জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা সেক্টরে যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়েই কাজ করব।'

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ ঘণ্টা আগে