স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার ওই প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরের তিন বছর মেয়াদে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে, এই পদে যোগদানের পূর্বে ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। নিয়োগের ব্যাপারে ওমর বিন হাদিকে একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি। হোয়াইসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি উত্তর দেননি।
তবে ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ ব্যাপারে লিখেছেন, বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম, যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েছেন– এমন একটা প্রজ্ঞাপন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই– আমরা ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কেউ এ ব্যাপারে কোনোভাবে অবগত নই।

তিনি লেখেন, শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারকে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফের লড়াইয়ের জন্য প্রতিষ্ঠিত করেছেন। বারংবার তিনি বিভিন্ন টকশো এবং অনুষ্ঠানে বিষয়টি পরিষ্কার করেছেন।
আবদুল্লাহ আল জাবের বলেছেন, ইনকিলাব মঞ্চ শুধুমাত্র একটি তথাকথিত সাংস্কৃতিক সংগঠন নয়। এটি একটি সিলসিলা। এই সিলসিলার রাহবার হবেন তারাই যারা সৎ, যোগ্য এবং লড়াইয়ের ময়দানে অকুতোভয়। শহীদ পরিবার হিসেবে এই জমিনের আজাদির সন্তানেরা তাদের ত্যাগকে আজীবন সম্মান করবে– এমনটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও লেখেন, যেহেতু ওমর ভাইকে কেন্দ্র করে একটা ধোঁয়াশার তৈরি হয়েছে। আমি আশা রাখব, ওমর ভাই নিজেই তাঁর অবস্থান ক্লিয়ার করবেন। শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের মুখোমুখি হতেই হবে। এর বাইরে কোনো সমাধান নাই। মিডিয়া প্রোপাগান্ডা, ভয়ভীতি, আপস কোনো কিছু দিয়েই এই লড়াইকে থামানো যাবে না।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে