স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের ইশতেহার ঘোষণা করেছে।
আজ রোববার (৩১ আগস্ট) বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ১৮ দফা ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরে ১৮ দফার নির্বাচনী ইশতেহার গণমাধ্যমের কাছে উপস্থাপন করে ‘প্রতিরোধ পর্ষদ’। ইশতেহার প্রকাশকালে তারা জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ ও সর্বব্যাপী নব্য-ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার করে।

প্রতিরোধ পর্ষদের ইশতেহারে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা ও ডাকসুর কাঠামো সংস্কারের জন্য সিনেটে ন্যূনতম ১০ জন নির্বাচিত ছাত্র প্রতিনিধি রাখার দাবি জানানো হয়েছে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ রোধ, অনুষদভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের বাজেটের অন্তত ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত করা এবং প্রত্যেকটি বিভাগ ও নারী হলে কার্যকর ভেন্ডিং মেশিন স্থাপন।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’-এর পক্ষ থেকে ভিপি পদে লড়বেন তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে লড়বেন মেঘমল্লার বসু।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৩০ মিনিট আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৩৬ মিনিট আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৩৭ মিনিট আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৩৯ মিনিট আগে