স্ট্রিম সংবাদদাতা

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর ব্রিজের দক্ষিণ পাশে সড়কে পুলিশ চেকপোস্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয় লোকজন জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় চেকপোস্ট থেকে পুলিশ সদস্যরা শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করেন। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা এক শিশু বেঁচে যায়।
দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ চেকপোস্টের সামনে ট্রাকচাপায় নিহত হওয়া বাবা-ছেলের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচুরিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছেন।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

প্রতিবেশী দেশ বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে। নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।
১ ঘণ্টা আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার পর্বতপ্রমাণ চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং আগামী দিনে কাজের মধ্য দিয়েই তাদের চেষ্টার প্রতিফলন দেখা যাবে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগী পোস্ট দিয়েছেন তাঁর একমাত্র মেয়ে জাইমা রহমান। শুক্রবার বিকেলে ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে বাবাকে নিজের দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ উল্লেখ করেন তিনি।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে বরাদ্দ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১১২ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এই বরাদ্দ পায় ৬৯টি। তবে বাকি ৪৩ কেন্দ্রে স্কুলের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত অর্থে সিসিটিভি ক্যামে
২ ঘণ্টা আগে