
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগী পোস্ট দিয়েছেন তাঁর একমাত্র মেয়ে জাইমা রহমান। শুক্রবার বিকেলে ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে বাবাকে নিজের দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ উল্লেখ করেন তিনি।
জাইমা রহমান লেখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
তিনি লেখেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।
জাইমা রহমান বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি লেখেন, আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলি প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ।
.png)






