স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই ইশতেহার ঘোষণা করেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
এসময় তারা ইশতেহারে ১২ মাসে ২৪ দফা সংস্কারের কথা উল্লেখ করেন। সেগুলো হলো, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন; মানসম্মত খাবারের নিশ্চয়তা; অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংস্কার; শিক্ষা ও গবেষণায় গুরুত্বারেপ; লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ ও সংস্কার; শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ; প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন; চিকিৎসা কেন্দ্রর আধুনিকীকরণ; নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা; নিরাপদ ক্যাম্পস; পরিবহন ব্যবস্থা সহজীকরণ; নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা; টিচার্স ইভ্যালুয়েশন; তথ্যসেবা নিশ্চিতকরণ; অন ক্যাম্পস জব; পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন; বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা; ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা; সংস্কৃতির বৈচিত্র্যায়ন; হাইজেনিক স্যানিটাইজেশন; ক্রীড়া উন্নয়ন; সাহিত্য, প্রকাশনা ও সামাজিক সংগঠন; ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস এবং সবশেষ অপরাধ দমন।
এসময় সম্মিলিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ‘আমরা যেই ইশতেহারটা দিয়েছি, তার একটি চার্ট আমরা ক্যাম্পাসে টাঙিয়ে দিব। প্রতি মাসে ইশতেহারের যে দুটি ধাপ পূরণ করা হবে, সেখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।’
উল্লেখ্য, গত ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত চলবে প্রচার কার্যক্রম। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১১ ঘণ্টা আগে