স্ট্রিম প্রতিবেদক

নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন। পরে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।
পুলিশের অ্যাকশনে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান৷ এসময় তাঁরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সরে আসেন। তবে বেলা একটার পর থেকে তাঁরা আবার জড়ো হতে শুরু করেন৷ দুপুর দেড়টার দিকে পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে৷
‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে সারা দেশ থেকে বিক্ষোভে অংশ নিতে আসা সরকারি কর্মচারীদের মধ্যে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে৷
টাঙ্গাইল থেকে আসা আহত রেলওয়ে কর্মচারী আন্না বেগম স্ট্রিমকে বলেন, ‘আমরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলাম৷ পরে আমরা যমুনার সামনে যাই৷ কিন্তু ওখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ওপর হামলা চালায় পুলিশ৷’
আন্না বেগম আরও বলেন, ‘ন্যায্য দাবি জানাতে এসে আমি পায়ে আঘাত পেয়েছি৷ যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, রাজপথ ছাড়ব না৷’
বরিশাল থেকে আসা শহীদুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমাদের অন্তত পাঁচজন সহযোদ্ধা পুলিশি আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন৷ আমরা একটা ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম৷ কিন্তু পুলিশ আমার ভাইদের আহত করেছে৷ আমরা এর বিচার চাই৷’
সাভারের নবীনগর থেকে আসা মোহাম্মদ শাহাদাত স্ট্রিমকে বলেন, ‘পে-স্কেল বাস্তবায়ন ও আহত ভাইদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না৷’

.png)

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশন শুরু হয়।
১ ঘণ্টা আগে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে সকালেই তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে এবার নারী-শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা (পুশইন) করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা ঢুকতে পারেনি। বিএসএফও না নেওয়ায় দলটি সীমান্তে শূন্যরেখায় অবস্থান করছে।
২ ঘণ্টা আগে
বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দামে। তুলসিরামপুর গ্রামের কৃষক হামিদুর রহমান বলেন, ‘২২ মণ ধান বিক্রি করে পেয়েছি ২৬ হাজার ৬২০ টাকা। কিন্তু বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৮ থেকে ২০ হাজার টাকা। এত অল্প লাভে কিভাবে সংসার চালাবো, কিভাবে ফের আবাদ করবো?'
৩ ঘণ্টা আগে