ঢাকা-১৮
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের বাসিন্দাদের গ্যাস-সমস্যা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের বাউনিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী হিসেবে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাপলা কলির প্রার্থী আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৮ আসনের বেশকিছু এলাকায় দীর্ঘদিন ধরে নিয়মিত গ্যাসের বিল নেওয়া হলেও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন মায়েরা। আমি নির্বাচিত হলে এ অঞ্চলের গ্যাস-সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেব।’
পথসভায় আরিফুল ইসলাম এলাকার অনুন্নত অবকাঠামো ও বিগত দিনের অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, ‘বাউনিয়া বাজার ও আশপাশের এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিগত সময়ে সড়ক উন্নয়নের নামে বরাদ্দ এলেও জনপ্রতিনিধিদের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তা বাস্তবায়ন হয়নি। আমরা একটি ইনসাফভিত্তিক নগরী গড়তে চাই, তাই তুরাগের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করব।’
শিক্ষা ও নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, ‘তুরাগ এলাকায় পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় স্থানীয় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আগামীতে প্রতিটি ওয়ার্ডে জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিটি কর্পোরেশনের নাগরিক সেবাগুলো আরও সহজলভ্য ও কার্যকর করা হবে।’
এর আগে সকালে তিনি বাউনিয়া বাজার এবং কাওলা ও আশকোনা অঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৭ ঘণ্টা আগে