স্ট্রিম প্রতিবেদক

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্ত দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রবেশমুখে টানা অবস্থান কর্মসূচি পালন করছে ‘ইনকিলাব মঞ্চ’৷
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত তাঁদের এই অবস্থান চলছিল৷ এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান শুরু করেন তাঁরা৷ পরে যমুনার প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হলে আন্দোলনরত ছাত্র-জনতা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন৷ গতকাল সন্ধ্যা থেকে তাঁদের অবস্থান এখনো চলমান৷
আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন কয়েক শ ছাত্র-জনতা৷ এ সময় আশপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে৷ সেই সঙ্গে রয়েছে জলকামানও৷
ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হাদি ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷
গত রাত থেকে অবস্থানে থাকা সজিব হোসেন নামে একজন শিক্ষার্থী স্ট্রিমকে বলেন, ‘জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত দাবিতে আমরা অবস্থান নিয়েছি৷ গত রাত গিয়ে আজ দিন চলে যাচ্ছে, কিন্তু সরকার আমাদের কিছু জানায়নি৷ তারা বলছে, জাতিসংঘকে তদন্তের অনুরোধ করবে৷ কিন্তু আমরা বলছি, জাতিসংঘে আবেদনের নথি আমাদের দেখাতে হবে৷’
সজিব আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সরকার জাতিসংঘে তদন্তের আবেদন না করবে, আমাদের সেই নথি না দেখাবে, আমরা রাজপথ ছাড়ব না৷ আমরা এখানেই অবস্থান করব৷’
অবস্থান কর্মসূচিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ স্ট্রিমকে বলেন, ‘হাদি হত্যার পর আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি৷ সরকার আমাদের বিচারের আশ্বাস দিয়েছে৷ পুলিশের তদন্তে খুনিও বের হয়ে এল, কিন্তু কোনো বিচার হলো না৷’
খালেদ আরও বলেন, ‘শুধু খুনিদের চিহ্নিত করলেই হবে না৷ এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, কাদের নির্দেশে এই ঘটনা ঘটেছে, সেটা আমরা জানতে চাই৷ তাই জাতিসংঘের অধীনে তদন্ত চাইছি আমরা৷’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে