জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭৩৭৯ বাংলাদেশি পণ্য

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ঢাকা ও টোকিওতে অনুষ্ঠিত সাত দফা সফল আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হলো। ছবি: পিআইডি

বাংলাদেশ ও জাপানের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও নিজ নিজ সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকা ও টোকিওতে অনুষ্ঠিত সাত দফা সফল আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হলো।

এই চুক্তির অধীনে তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশও জাপানের ১ হাজার ৩৯টি পণ্যকে পর্যায়ক্রমে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা প্রদানের মাধ্যমে নিজেদের বাজার প্রসারিত করবে।

চুক্তিতে পোশাক খাতের জন্য ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে কাঁচামাল সংক্রান্ত কোনো জটিল শর্ত ছাড়াই বাংলাদেশি পোশাক সহজে জাপানে রপ্তানি করা যাবে। পাশাপাশি জাপানের আইটি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং ও কেয়ারগিভিংয়ের মতো ১৬টি বিভাগের ১২০টি সেবা খাতে বাংলাদেশি দক্ষ পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ চুক্তিকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ (এফডিআই) বাড়বে, যা দেশের উৎপাদন, অবকাঠামো ও জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং উভয় দেশের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত