স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর পৌরসভার মাহমুদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধিদল।
জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে সরব থাকতে দেখা গেছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে নেতা-কর্মীদের চাঙা রাখতে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে ফেসবুকে তিনি নানা কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছিলেন। পুলিশ বেশ কিছুদিন থেকে তাঁকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
তাঁর নামে বিভিন্ন থানায় ৭ থেকে ৮টি মামলা রয়েছে। শনিবার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
২ মিনিট আগে
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
২ ঘণ্টা আগে