স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের দরজা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান স্ট্রিমকে জানিয়েছেন, ‘খবর পেয়ে আমরা সকাল ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছি।’
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আলী মামুদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সাংবাদিক নেতা ও আলী মামুদের স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের স্টাফরা জানান, গতকাল সোমবার রাত থেকে তিনি মিসিং ছিলেন। তাঁকে কোথাও পাওয়া যাচ্ছিল না। স্বজনদের এমন অভিযোগ পেয়ে তারা বিভিন্ন বাথরুমে খোঁজাখুঁজি করেন।
অমিত নামে প্রেসক্লাবের এক পরিচ্ছন্নতা-কর্মী স্ট্রিমকে বলেন, ‘আমাদের একজন স্টাফ তাঁকে গতকাল রাতেই বাথরুমে ঢুকতে দেখেছিলেন। সেটা জানার পর আজ সকাল থেকেই তাকে খোঁজাখুঁজি করা হয়। একটি বাথরুমের দরজা বন্ধ থাকায় একপর্যায়ে পরিচ্ছন্নতা-কর্মীরা বাথরুমের নিচ দিয়ে উঁকি দিয়ে দেখেন তাঁর চুল দেখা যাচ্ছে। তারপর খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’
উল্লেখ্য, আলী মামুদ দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে