স্ট্রিম প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারের ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সমাবেশে দলের পক্ষ থেকে সংহতি জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে এ্যানি বলেন, ‘অন্তর্বর্তী সরকার আপনাদের যুক্তিসম্মত দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু আপনারা যে ২০ শতাংশ দাবি করেছেন, তা এখনো পাননি। আমি সরকারের কাছে অনুরোধ করব, ৫ পারসেন্ট এনাফ নয়, বিশেষ বিবেচনায় আপনাদের দাবি মানতে হবে।’
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এ্যানি বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শিক্ষাকে আধুনিকায়নের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটি ছোট কথা নয়, একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে এটি একটি কমিটমেন্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই প্রতিশ্রুতি পুনর্বার আপনাদের সামনে উল্লেখ করলাম।’
শিক্ষকদের রাজপথে আন্দোলনের প্রয়োজনীয়তা থাকা উচিত নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গত ১২ তারিখ থেকে ৯ দিন ধরে আপনারা টানা আন্দোলন করছেন। এই প্রখর রোদে রাজপথে আপনাদের আন্দোলন-সংগ্রাম করার কথা ছিল না। আগামী দিনে যেন শিক্ষকদের আর রাস্তায় নামতে না হয়, সে জন্যই আমরা পূর্ণ জাতীয়করণের কথা তুলে ধরলাম।’
চলমান এই আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন শিক্ষক নেতারা। এরই ধারাবাহিকতায় আজ দলের পক্ষ থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আন্দোলনস্থলে যান।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা উৎসব ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে গত ১২ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে তাঁরা ভুখা মিছিল ও শাহবাগ অবরোধের মতো কর্মসূচিও পালন করেছেন।
গতকাল রোববার অর্থ বিভাগ এক আদেশে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বাড়িভাড়া (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করে, যা আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। এর আগে, শিক্ষকদের মাসিক বাড়িভাড়া ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার পরই তাঁরা ২০ শতাংশের দাবিতে আন্দোলনে নামেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে