স্ট্রিম ডেস্ক

এ বছর পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বদলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
নাম বদলানোর প্রসঙ্গে চারুকলা অনুষদের ডিন বলেন, “আপনারা জানেন, ১৯৮৯ সালে আমরা এই বর্ষবরণ প্রথা শুরু করেছিলাম আনন্দ শোভাযাত্রা নামে। পরে তা মঙ্গল শোভাযাত্রা নাম নেয়। এবার আমরা মূল নামকে পুনরুদ্ধার করেছি।”
এ বছর শোভাযাত্রার মূল বিষয়- ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
আয়োজকরা বলেন, বাংলাদেশের সব জাতিগোষ্ঠী ও ভাষার অংশগ্রহণ এবার নিশ্চিত করা হয়েছে। এবারের বৈশাখ হবে পাহাড় থেকে সমতল- সকলের। ফ্যাসিবাদ বিরোধী বার্তাও এবারের শোভাযাত্রায় থাকবে বলে তারা জানান।
ইউএনবির এক প্রতিবেদনে বলা হয় এ বছর শোভাযাত্রাটি সকাল ৯টায় চারুকলা থেকে শুরু হবে। পরবর্তীতে শাহবাগ, রাজু ভাস্কর্য, শহিদ মিনার, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে আবার চারুকলায় এসে শেষ হবে। শোভাযাত্রার সময় বারডেম, বাংলামোটর, মৎস ভবন ও পলাশী থেকে শাহবাগে আসার রাস্তা বন্ধ থাকবে। তবে নীলক্ষেত ও পলাশী থেকে প্রবেশ করা যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়, শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ হিসেবে ২০টি সজ্জিত ঘোড়া এবং রিকশার বহর থাকছে। সাতটি বড় মোটিফ হিসেবে থাকছে- ফ্যাসিবাদের মুখ, কাঠের বাঘ, ইলিশ মাছ, তরমুজের ফালি (যা ফিলিস্তিনের পতাকার মোটিফ এবং সে দেশের নিপীড়িত মানুষের প্রতি সহমর্মিতার প্রতীক), শান্তির পায়রা, পালকি, ও ‘মুগ্ধ’ পানির বোতল।
মাঝারি মোটিফগুলোতে থাকবে ১০টি সুলতানি ও মুঘল আমলের মুখোশ, ২০টি রঙিন চরকি, আটটি তালপাতার সেপাই, পাঁচটি পাখি, চারটি পাখা, ২০টি ঘোড়া এবং ১০০টি লোকজ চিত্রাবলি।
ছোট মোটিফগুলোর মধ্যে থাকবে ৮০টি ফ্যাসিবাদের মুখ, ২০০টি বাঘের মুখ, ১০টি পলো, ছয়টি মাছ ধরার চাই, ২০টি মাথাল, পাঁচটি লাঙল ও পাঁচটি মাছের ডোলা।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৯ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৯ ঘণ্টা আগে