মেহেরপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
স্ট্রিম সংবাদদাতামেহেরপুর

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেহেরপুর জেলা ও দায়রা জজ গোলাম কবির এই রায় দেন।
রায়ে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রেজাউল মেহেরপুরের গাংনীর ধলা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর নিজ বাড়িতে জাহানারা খাতুনের মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়, শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে। পরে আদালতে রেজাউল স্বীকার করেন- স্ত্রীর অন্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে- এমন সন্দেহে হত্যা করেন।
রায়ের পর পিপি নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। আদালতের এই রায় দৃষ্টান্তমূলক।
.png)






