স্ট্রিম প্রতিবেদক

২০২৬ সালে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৬৪ দিন ছুটি থাকবে। রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করেছে।
২০২৫ সালে বার্ষিক ছুটি ছিল ৭৬ দিন। সেই হিসেবে আগামী বছর ছুটি কমেছে ১২ দিন। সাপ্তাহিক ছুটি বাদে এসব বন্ধ কার্যকর হবে।
দীর্ঘ ছুটি ও উৎসবের বন্ধ
তালিকা অনুযায়ী, এ বছরের সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে মার্চ মাসে। পবিত্র রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি উৎসব উপলক্ষে ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১২ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজায় ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিনের ছুটি থাকছে।
পরীক্ষার সময়সূচি
ছুটির পাশাপাশি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করেছে মন্ত্রণালয়। ২০২৬ সালের ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অর্ধ-বার্ষিক বা প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ফল প্রকাশ হবে ২৯ জুলাই।
এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এ পরীক্ষার ফল প্রকাশ হবে ১৮ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে ৬ ডিসেম্বর শেষ হবে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।
এছাড়া ২০২৬ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর ফলাফলও ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

.png)

সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূ হত্যা মামলার চার আসামিকে রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
১৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
৩ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে