স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ির উদ্দেশে দুইটি বুলডোজার নিয়ে ঢোকার চেষ্টা করে একদল বিক্ষোভকারী। এসময় পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে সকাল থেকে ধানমন্ডি ৩২ সংলগ্ন এলাকায় ভিড় করতে থাকে বিক্ষুব্ধরা।

বেলা পৌনে ১২টার দিকে একটি বুলডোজার নিয়ে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীদের একটি দল। পুলিশের দেওয়া ব্যারিকেড পার হলেও পুলিশ ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা ভেতরে ঢুকতে পারেননি।
এক পর্যায়ে আন্দোলনকারীদের সরে যেতে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা পিছু হটতে না চাইলে পুলিশ ও সেনাবাহিনী লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।
ধাওয়া খেয়ে ঢাকা কলেজের দিকে পিছু হটলেও ইট-পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি-৩২ সংলগ্ন একটি লেন বন্ধ করে দেয় পুলিশ।
এর আগে, মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি এলায়েন্স’ নামে একটি সংগঠনের ফেসবুক পেজে শেখ মুজিবের বাড়ি ও বুলডোজারের ছবি সম্বলিত একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, “যেহেতু খেলার মাঠের সংকট, পরিত্যক্ত বাড়িটিকে খেলার মাঠ করার প্রস্তুতি নেয়া আছে। সবাই সময় মত চলে আসবেন...”।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে