
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সইয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে এনআইডি মহাপরিচালক পদে প্রেষণে পাঠানো হলো।
এর আগে এনআইডির ডিজি ছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
.png)






