স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে সতর্ক করে ১০ দফা দাবি উত্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।
সংগঠনের নেতারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন স্বাধীনভাবে পর্যবেক্ষণ করে নানা অনিয়মের তথ্য তুলে ধরেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এবারের নির্বাচনেও তারা শুরু থেকেই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নানা প্রস্তাব দিয়ে আসছে।
তারা জানান, গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা ১৩ দফা দাবি ও স্বাধীন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছিলেন। যদিও তার কিছু অংশ বাস্তবায়িত হয়েছে, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো পুনর্বিবেচনা হয়নি বলে দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের উত্থাপিত ১০ দফা দাবি:
প্রবেশপথ বন্ধ না করে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে হবে ও প্রবেশপথে দায়িত্বপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করতে হবে; নারী ভোটার যাচাইয়ে নারী শিক্ষকদের দায়িত্ব দিতে হবে; পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; ভোট গ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত বাড়াতে হবে; পোলিং এজেন্টদের ভেতরে থাকার ব্যবস্থা করতে হবে এবং গণমাধ্যমকর্মী ও এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে।
এ ছাড়া বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে; গুজব বা আতঙ্ক ছড়ালে দ্রুত ব্যবস্থা নিতে হবে; পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রামকক্ষ নির্ধারণ করতে হবে এবং নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
২৮ মিনিট আগে
সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলে অপহরণের শিকার হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাগরের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বচনদস্যুরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে প্রাণ গেছে দুই চালকের। আহত হয়েছেন আরও ১৭ জন। উপজেলার বালিয়া মোড়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না। দেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে এবং প্রত্যেকের যাতে সুযোগ থাকে অংশ নেওয়ার নিশ্চিত করতে হবে।
২ ঘণ্টা আগে