স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।
এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯, ক্রীড়া সম্পাদক পদে ১৩, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২, সমাজসেবা সম্পাদক পদে ১৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ এবং সদস্য পদে ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। হল সংসদ নির্বাচনে প্রতিটি হলে ১৩টি পদে নির্বাচন হবে। কয়েকটি হলে প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। যেমন অমর একুশে হলে প্রার্থী ৭৬ জন, সূর্যসেন হলে ৭৫ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী পাওয়া গেছে শামসুন নাহার হলে—৩৫ জন।
শুরুতে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা থাকলেও বিভিন্ন প্যানেলের দাবির মুখে ভোটকেন্দ্র বাড়িয়ে আটটি করা হয়।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
২৮ মিনিট আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৩৫ মিনিট আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৩৬ মিনিট আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৩৮ মিনিট আগে