স্ট্রিম প্রতিবেদক

সব প্রতিকূলতাকে জয় করে নেপালের হিমালয়ের ‘মেরা পিক’ পর্বতশৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়ালেন পর্বতারোহী ইমতিয়াজ ইলাহী ও শাহনাজ আক্তার। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে তারা ৬ হাজার ৪ শ ৭৬ মিটার (২১ হাজার ২ শ ৪৭ ফুট) উচ্চতার এই চূড়ায় পৌঁছান।
এর আগে বুধবার রাত আড়াইটার দিকে মেরা হাইক্যাম্প থেকে তাঁরা চূড়ার উদ্দেশ্যে চূড়ান্ত আরোহণ শুরু করেন। বিশ্বরেকর্ডধারী প্রখ্যাত শেরপা পর্বতারোহী তাশি গ্যালজেন তাঁদের এই অভিযানের নেতৃত্ব দেন।
ইমতিয়াজ ইলাহী সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। একসময় প্যারাশুট ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। কিন্তু অদম্য মনোবলে সব শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি এর আগে ‘আয়ররনম্যান মালয়েশিয়া’ প্রতিযোগিতাও সম্পন্ন করেন।
অন্যদিকে, ডা. শাহনাজ আক্তার পেশায় একজন দন্ত চিকিৎসক। পর্বতারোহণে এটিই তার প্রথম বড় সাফল্য। চূড়ায় আরোহণের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এবারই প্রথম ৬ হাজার মিটার উচ্চতার কোনো পর্বতের চূড়ায় পা রাখলাম। কিন্তু এখানে থামতে চাই না। লাল-সবুজকে আরও পর্বতের চূড়ায় পৌঁছে দিতে চাই।’
জানা যায়, এর আগে গত ১৯ অক্টোবর শাহনাজ আক্তার বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের আরেক সদস্য শামীম সাব্বিরের সঙ্গে ৬ হাজার ১ শ ১৯ মিটার উচ্চতার লবুচে পর্বত অভিযানে গিয়েছিলেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেবার চূড়ায় না পৌঁছেই তাদের ফিরে আসতে হয়। শামীম সাব্বির ঢাকায় ফিরলেও শাহনাজ নেপালেই থেকে যান এবং কয়েকদিন বিশ্রাম শেষে ইমতিয়াজ ইলাহী ও হোমায়েদ ইশতিয়াক মুনের সঙ্গে মেরা পিকের নতুন এই অভিযানে অংশ নেন।
এই অভিযান পরিচালনা করা ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’-এর এটি ৪৪তম সফল অভিযান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের বাগানে পারিজাত ফুলগাছ রোপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আনা হবে না। তবে রিভিউ করা হবে।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারপতি মানেই সৎ। বিচারক শব্দটির সঙ্গেই সততার বৈশিষ্ট্য জড়িত।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থাই নয়, দুর্নীতির মামলাও দেওয়া হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।
৭ মিনিট আগে
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে