চাকসু নির্বাচনের ছাত্রদল নিজেদের নামে প্যানেল ঘোষণা করলেও ছাত্র শিবিরে প্যানেলের নাম রাখা হয়েছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যারয় প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তারা প্যানেল ঘোষণা করে। নির্বাচনের ছাত্রদল নিজেদের নামে প্যানেল ঘোষণা করলেও ছাত্র শিবিরে প্যানেলের নাম রাখা হয়েছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
এদিকে চাকসু নির্বাচনে বিশ্ববিদ্যারয় প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের প্যানেল ঘোষণার সময় এই অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘চাকসু বিশ্ববিদ্যালয়ের সব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব। চাকসু নির্বাচনের জন্য আমরা প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাইনি। বর্তমান প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন চাই।’
ছাত্রদলের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা।
এদিকে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম রাখা হয়েছে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট।’ প্যানেল ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম। সংবাদ সম্মেলনে সংগঠনের চবি শাখা সভাপতি মোহাম্মদ আলীসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চাকসুতে ছাত্রদলের প্যানেল সাজানো হয়েছে ভিপি পদে সংগঠনের চবি শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদে শাফায়াত হোসেন ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিককে সামনে রেখে। এই প্যানেল অন্যান্য প্রার্থীদের মধ্যে আছেন খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপ্লব ও সহ-সম্পাদক জয় বড়ুয়া; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মোজাম্মেল হক হৃদয় ও সহ-সম্পাদক শহীদুল কায়সার, দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম ভূইয়া ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নুজহাত জাহান ও সহ সম্পাদক শাফকাত শফিক।
এ ছাড়া বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ওজায়ের হোসেন, গবেষণা ও উন্নয়ন সম্পাদক পদে ফাইরুজ সাদাফ দ্বীপ, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে ইমাম হাসান, স্বাস্থ্য সম্পাদক পদে মোহাম্মদ আবরার গালিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে শাহরিয়ার লিমন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে শ্রুতিরাজ চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে সায়েম উদ্দিন আহমেদ, সহ-সম্পাদক ইয়াসিন আরাফাত। আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল সাকিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মো. জাবেদ।
ছাত্রদলের প্যানেল থেকে সদস্য পদে ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন নির্বাচনে অংশগ্রহণ করবেন।
চাকসু নির্বোচনের শিবিরের প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের চবি শাখার সাবেক অফিস সম্পাদক ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিবিরের সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না মনোনীত হয়েছেন।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক পদে শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক পদে জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুব রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য সম্পাদক পদে আফনান হাসান ইমরান।
সম্পাদকীয় পদে আরও আছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ওয়ায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক পদে তাওহীদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মাসুম বিল্লাহ।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে আছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরীফ।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে