জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

চানখারপুলে ছয় হত্যা: ট্রাইব্যুনালে রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

রাজধানীর চানখারপুলে জুলাই অভ্যুত্থানকালে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষিত হয়নি। রায় প্রস্তুত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নতুন তারিখ নির্ধারণ করেছেন। আগামী ২৬ জানুয়ারি এই রায় ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি করা হয়েছিল।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

আদালতের কার্যতালিকায় আজ রায় ঘোষণার দিন নির্ধারিত ছিল। তবে বিচারিক প্যানেল জানান, রায় প্রস্তুত করার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এর পরিপ্রেক্ষিতে আদালত রায় ঘোষণার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় চানখারপুল এলাকায় সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় এই বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ জানুয়ারি এ মামলার রায় দেওয়া হবে।

Ad 300x250

সম্পর্কিত