পরিচয় শনাক্তে নেওয়া হবে ডিএনএ নমুনা, নির্দেশ আদালতের
স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ আগস্ট) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, ‘মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম একটি লিখিত আবেদন দাখিল করেন আদালতে। আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতায় বহু নারী-পুরুষ প্রাণ হারান। তাঁদের মধ্যে ১১৪ জনকে অজ্ঞাতনামা হিসেবে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।‘
আবেদনে আরও বলা হয়, নিহতদের মৃতদেহ শনাক্ত করতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ উত্তোলন জরুরি। ইতিমধ্যে এসব মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত রয়েছে। পরিচয় নিশ্চিত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন রয়েছে। এরপর ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
আবেদনের ওপর শুনানি করে বিচারক লাশ উত্তোলন ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুম এবং পুলিশের সঙ্গে সংঘাতে অনেক আন্দোলনকারী নিখোঁজ ও নিহত হন। আন্দোলনের মূল পর্বে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের মুখে রাজধানীতে বহু লাশ উদ্ধার হলেও অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদের অধিকাংশকেই অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৭ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৭ ঘণ্টা আগে