স্ট্রিম ডেস্ক

ঢাকায় একরাতেই পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ জুন) রাতে আজমপুর ও জাহাঙ্গীর গেট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
উত্তরা-পূর্ব থানার ওসি গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, রাত আনুমানিক দুটার দিকে আজমপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি ঢাকাগামী একটি ট্রাকের চাপায় তিনজন প্রাণ হারান। নিহত ব্যক্তিরা সম্পর্কে মামা-ভাগনে। স্থানীয় একটি হাসপাতালে অসুস্থ স্বজনকে দেখে খিলক্ষেতের বাসায় ফেরার সময় তাঁরা এই দুর্ঘটনায় পড়েন। পুলিশ ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত তিনজনের মধ্যে রয়েছেন জাবেদ আলম খান (৫৫), তাঁর দুই ভাগনে নাইমুল হক (৩২) ও অমিত (২৩)। অমিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, নাইমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
অন্যদিকে রাত তিনটার দিকে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেইটের মধ্যবর্তী এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী প্রাণ হারান।
কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। আর মাইক্রোবাসটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাস নিয়ে পালিয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৪ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৫ ঘণ্টা আগে