জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

তারেক রহমানের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২২: ৫৮
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। উপাচার্যের দপ্তর জানিয়েছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তাঁর রূহের মাগফিরাত কামনা করেন ও তারেক রহমানের প্রতি ব্যক্তিগত সমবেদনা জানান। এর আগে কার্যালয়ে প্রবেশ করেই তিনি সেখানে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।

উপাচার্যের দপ্তর জানায়, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের স্থিতিশীলতা ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এই সাক্ষাৎ। উপাচার্য নির্বাচনের আগে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে তারেক রহমানকে অবহিত করেন।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং শিক্ষা ও গবেষণার অগ্রগতির বিষয়গুলো উঠে আসে। এছাড়া আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে উন্নতি ও শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোও তুলে ধরেন উপাচার্য। তিনি বেগম জিয়ার স্মরণে বিশ্ববিদ্যালয় গৃহীত কর্মসূচি সম্পর্কেও বিএনপি নেতাকে জানান।

অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার বড় প্রভাব রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে তারেক রহমানের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Ad 300x250

সম্পর্কিত