স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিশাল সংবর্ধনায় রাঙিয়েছে দলটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) সমাগম হয় লাখ লাখ মানুষের। তবে তারা সরে যাওয়ার পর ভিন্ন চিত্র দেখা যায় দৃষ্টিনন্দন সড়কটিতে।
বিকেলে সড়কটি ঘুরে দেখা যায়, কয়েক কিলোমিটারজুড়ে শুধু ময়লা-আবর্জনা। যত্রতত্র পড়ে আছে খাবার, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানারসহ নানা আবর্জনা। তবে বর্জ্য সংরক্ষণে সিটি করপোরেশন থেকে দেওয়া পলিথিনগুলো ছিল অনেকটাই খালি।

এ ছাড়া সড়ক বিভাজকে থাকা অসংখ্য গাছ নুয়ে থাকতে দেখা যায়। শতাধিক গাছ ভেঙে পড়েছিল ফুটপাত ও আইল্যান্ডে। এর বাইরে কাটা পড়েছে মঞ্চের সামনের গাছগুলো।
সমাবেশস্থলের আশপাশে মানববর্জ্যের দুর্গন্ধও ছিল তীব্র।
এদিকে, সমাবেশ শেষে বিএনপির একটি দলকে ময়লা পরিষ্কার করতে দেখা যায়৷ তবে তারা কিছু আবর্জনা ব্যাগে ভরার পর ভিডিও ও ছবি তুলে স্থান ত্যাগ করেন৷
পরে রাত ৯টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের কারণে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য স্বেচ্ছাশ্রমে সরাবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে