স্ট্রিম সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী মেহেদি উৎসব হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। নির্বাচনকে আরও উৎসবমুখর করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
শিক্ষার্থী আসিয়া আখতার তুলি বলেন, ‘গত কয়েকটি নির্বাচনে আমরা প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাইনি। ভোটের দিন এলেও কেন্দ্রে যাওয়ার আগ্রহ বা পরিবেশ কোনোটাই ছিল না। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। চারদিকে মানুষের মধ্যে ভোটার হওয়ার একটি নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তরুণদের পাশাপাশি বয়স্করাও ভোট নিয়ে আলোচনা করছেন, ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কথা মাথায় নিয়ে আজকের এই মেহেদী উৎসবের আয়োজন।’
সুমাইয়া রেজা নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘নতুন দেশে নতুন ভোটার হিসেবে ভোট দিতে পারব—এই ভাবনাটাই খুব ভালো লাগছে। ভোট দেওয়াটা যেন আমাদের জন্য এক ধরনের উৎসবের মতো হয়ে উঠেছে। সে কারণেই আমরা সবাই মিলে হাতে মেহেদি দিচ্ছি। ঈদের দিনের মতো করে হাতে মেহেদি দিয়ে, আনন্দ আর আশা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে এই ভোট শুধু একটি অধিকার নয়, বরং নতুন দেশের পথে এগিয়ে যাওয়ার একটি স্মরণীয় মুহূর্ত।’
আয়োজক সাব্বির আহমেদ বলেন, ‘মেহেদি উৎসবে হাতে হাতে বিভিন্ন প্রতীক ও স্লোগান দিয়ে মেহেদি দেন শিক্ষার্থীরা। এমন উৎসবে অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘদিন পর ভোটের আমেজ তৈরি হয়েছে। নির্বাচনের আবহে ঈদের মতো উৎসব তৈরি হয়েছে। তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
২ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৩ ঘণ্টা আগে