স্ট্রিম ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান, অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াতের আমিরের আইডি হ্যাক হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আটক করা হয়। তারপর থেকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের সময় তার ব্যবহৃত সকল ডিজিটাল ডিভাইস ডিবি হেফাজতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
জামায়াত আমিরের আইডি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে, সেই জিডির তদন্তে একাধিক টিম কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বঙ্গভবনের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার ছরোয়ারে আলমকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নে ডিবি প্রধান বলেন, জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক ব্যক্তির রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ভালো বলতে পারবে। এটি আমাদের কাজ নয়, আমরা মূলত তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস খতিয়ে দেখছি।’
এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। ইংরেজিতে লেখা ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।’
পোস্টটি পরে ডিলিট করা হলেও এর স্ক্রিনশট কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে পরদিন রোববার (১ ফেব্রুয়ারি) সকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এই ঘটনায় শনিবার দিবাগত রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, হ্যাকিংয়ের মাধ্যমে কিছু সময়ের জন্য আমিরে জামাতের অ্যাকাউন্ট থেকে ‘খুব খারাপ ও আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়, যা জামায়াতে ইসলামীর আদর্শ ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তাঁর ভাষায়, ‘এটা স্পষ্টভাবে একটি গভীর ষড়যন্ত্র—জামায়াতে ইসলামীর আমিরে জামাত ও শীর্ষ নেতাদের বিতর্কিত করার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে বিবৃতি দিয়েছি, রাতেই থানায় জিডি করেছি এবং আইনি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এটি একটি চরম বাড়াবাড়িমূলক কাজ।’
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সাইবার সিকিউরিটি টিমের পক্ষ থেকে ঘটনার প্রযুক্তিগত দিক ব্যাখ্যা করেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাহমুদ রহমান। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, ‘৩১ জানুয়ারি বিকাল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। ৪টা ৫৫ মিনিটের দিকে আমরা বিষয়টি নোটিস করি এবং নিশ্চিত হই যে এটি হ্যাক হয়েছে।’
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হই। বিকাল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করা হয় এবং ৫টা ২২ মিনিটে আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিই যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।’
জামায়াতের আমিরের এক্স হ্যান্ডল কীভাবে হ্যাক হয়েছে, সংবাদ সম্মেলনে প্রজেক্টরে তা দেখান প্রকৌশলী মাহমুদুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকারি মেইল ব্যবহার করে এই কাজটি করা হয়েছে। কেউ [email protected] এই সরকারি মেইল ব্যবহার করে জামায়াতের মেইলে একটি ফাইল পাঠিয়েছে। যেখানে নির্বাচনসংক্রান্ত তথ্য আছে বলে একটা ফাইল সংযুক্ত করা ছিল। যাঁর মেইল থেকে এসেছে, তাঁর নাম মোহাম্মদ ছরোয়ারে আলম, তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে কাজ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করার কথাও জানায় জামায়াত।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে