স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশে দুই শতাধিক সহিংসতায় তিনজন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটি এই তথ্য জানায়।
সংস্থার নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম জানান, সুষ্ঠু ভোট হলেও পরবর্তী দুদিনে দেশের ৩০টি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। সহিংসতায় মুন্সিগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহে ৩ জনের প্রাণহানি ঘটেছে।
এইচআরএসএস জানায়, নিহতদের মধ্যে মুন্সিগঞ্জ ও বাগেরহাটের দুইজন যুবক এবং ময়মনসিংহের একটি শিশু রয়েছে। এছাড়া নোয়াখালীতে একটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন–পরবর্তী এসব সংঘাতের সময় ৩৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও ঘরবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংস্থাটির দাবি, এসব ঘটনার সঙ্গে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা জড়িত রয়েছেন।
সংস্থাটি আরও জানায়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলেও অন্তত ৪৮ জন পর্যবেক্ষক ভোট গণনা কক্ষে প্রবেশের ক্ষেত্রে বাধা পেয়েছেন। নির্বাচনী কর্মকর্তা বা প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তাঁরা দায়িত্ব পালনে সমস্যার সম্মুখীন হন। এইচআরএসএস অবিলম্বে এই সহিংসতা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৯ মিনিট আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
১ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
১ ঘণ্টা আগে