
মৌলভীবাজারের কমলগঞ্জের কালারাই বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ দখল করে বসবাসের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনমুন বণিকের বিরুদ্ধে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।
অভিভাবকদের অভিযোগ, দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে ব্যবহার করছেন মুনমুন বণিক। এজন্য তিনি সেখানে খাট, বিছানা, রান্নার সরঞ্জামসহ ব্যক্তিগত সামগ্রী এনে রেখেছেন। এমনকি পাঠদানের সময় মাঝেমধ্যে বাড়ির গৃহকর্মীও এই কক্ষে অবস্থান করেন।

অভিযোগের বিষয়ে মুনমুন বণিক জানান, দু-একদিনের মধ্যে বিদ্যালয় থেকে তিনি সব সরঞ্জাম সরিয়ে নেবেন। পরে এমন আর হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.png)






