স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। ঢাবি হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
আজ বুধবার চূড়ান্ত প্রার্থীর এই তালিকা প্রকাশ করেছে ঢাবি প্রশাসন।
জানা গেছে, প্রাথমিকভাবে মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ১০৯টি। পরে ৭৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। অন্যদিকে প্রার্থিতা বাতিল হয়েছে একজনের।
হল সংসদ নির্বাচনে প্রতিটি হলে ১৩টি পদে নির্বাচন হবে। কয়েকটি হলে প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। যেমন অমর একুশে হলে প্রার্থী ৭৬ জন, সূর্যসেন হলে ৭৫ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন। অন্যদিকে সবচেয়ে কম প্রার্থী পাওয়া গেছে শামসুন নাহার হলে—৩৫ জন।
এ ছাড়া ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২, জগন্নাথ হলে ৫৫, ফজলুল হক মুসলিম হলে ৫৮, রোকেয়া হলে ৪৫, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০, কবি জসীম উদ্দীন হলে ৬৮, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩, শেখ মুজিবুর রহমান হলে ৫৯, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬, কবি সুফিয়া কামাল হলে ৩৮, বিজয় একাত্তর হলে ৬৮ এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
৩০ মিনিট আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
৩৬ মিনিট আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
৩৭ মিনিট আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
৩৯ মিনিট আগে