স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩৬ সদস্য ও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে শিক্ষা সফরে যাওয়া ৫১ জনের একটি প্রতিনিধি দল নেপালে গিয়ে আটকা পড়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, আটকে পড়াদের মধ্যে ফুটবল দলের ৩৬ সদস্য ছাড়াও ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে শিক্ষা সফরে যাওয়া ৫১ জনের একটি প্রতিনিধি দলও রয়েছে। দেশটির রাজধানী কাঠমান্ডুতে তাঁরা অবস্থান করছেন।
পোস্টে আরও জানানো হয়, আটকা পড়াদের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর তারিখে দেশে ফেরার কথা ছিল। প্রতিনিধিদলটি পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিচ্ছে এবং স্থানীয় সহযোগীদের সহায়তায় বাংলাদেশ দূতাবাস তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এর আগে, সহিংস বিক্ষোভ চলা নেপালে বসবাসকারী/আটকে পড়া বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। আজ দুপুরে দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বর্তমানে বসবাসকারী/আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
এছাড়া জরুরি পরিস্থিতিতে +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ ও ৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল ও আজ নেপালজুড়ে জেন-জি বিক্ষোভ চলছে। এ বিক্ষোভের জেরে আজ দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। এর আগে গতকাল সন্ধ্যায় পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
৩ মিনিট আগে
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। তাদের সঙ্গে মিল রেখে সেহেরি খেয়েছেন ভোলার পাঁচ উপজেলার অন্তত ১৪টি গ্রামের মানুষ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম রোজা পূর্ণ হবে।
৩৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘সংবিধান সংস্কার পরিষদ’– এর সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা। তবে বিএনপির সংসদ সদস্যরা এই শপথ নেননি। বিএনপির দাবি, সংবিধান কিংবা নির্বাচনী আইনে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তাই এমন বিষয়ে শপথ নেওয়া সংবিধানবহ
১ ঘণ্টা আগে
শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
৩ ঘণ্টা আগে