স্ট্রিম ডেস্ক

লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অন্যথায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদার ভেসেল হতে পণ্য পরিবহনে নিয়োজিত লাইটার জাহাজের সংকট নিরসনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন রমজানকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়াতে লাইটার জাহাজগুলোকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহার করছে। এতে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।
উপদেষ্টা অবিলম্বে যারা নির্ধারিত সময়ে পণ্য খালাস করছে না, তাদের তালিকা প্রস্তুত করতে নৌপরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেন। এই তালিকা গণমাধ্যমে প্রকাশ এবং অভিযুক্তদের লাইসেন্স বাতিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সাখাওয়াত হোসেন আরও জানান, লাইটার জাহাজ সংকট নিরসনে গঠিত তিনটি বিশেষ টাস্কফোর্স নারায়ণগঞ্জ, যশোর, নোয়াপাড়াসহ গুরুত্বপূর্ণ নৌপথে নিয়মিত অভিযান চালাচ্ছে। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া অভিযানে ৪৫৫টি জাহাজ পরিদর্শন করা হয়েছে এবং খাদ্যপণ্য নিয়ে ৪০ দিনের বেশি অপেক্ষা করায় ১৩টি জাহাজকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া জাহাজ ট্র্যাকিংয়ের জন্য গত ৩০ জানুয়ারি থেকে ‘লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করা হয়েছে বলে জানান তিনি।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
২১ মিনিট আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে