
২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ভোট গ্রহণ ও গণনা শেষে এ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভোট গণনা শেষে সিইসি বলেন, ‘মোট ভোটার ৩৪৯ জন আর ব্যালট পেপারও ছিল ৩৪৯টি। এরমধ্যে ভোট কাস্ট হয়েছে ৩৪৩টি, অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৬টি। ৪টি ব্যালট পেপার রিপ্লেস করা হয়েছে, এটি বিধিতে কাভার করে। বৈধ ব্যালট পেপারের মধ্যে ড. অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।'
এসময় সর্বোচ্চ সংখ্যক পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করেন সিইসি নাসির উদ্দিন।
.png)







