স্ট্রিম সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য আবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর হবে জকসু ও হল সংসদের ভোট।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান।
মোস্তফা হাসান বলেন, ‘সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে খুলছে। এ সময়ের মধ্যেই বাকি কাজগুলো শেষ করা হবে। আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি।’
নির্বাচন কমিশন থেকে জকসু নির্বাচন ২০২৫–এর পরিবর্তিত তফসিল প্রকাশের কথাও জানান তিনি।
পরিবর্তিত তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট হবে ৯ ও ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা।
নির্বাচনী প্রচারণা চলবে ১৫ থেকে ২৭ ডিসেম্বর মোট ১৩ দিন। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর। এরপরই ভোট গণনা হবে। ফল ঘোষণা করা হবে ৩০ বা ৩১ ডিসেম্বর।
এর আগে ভূমিকম্প আতঙ্কে ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। পরে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।
এই সময়ে জকসু নির্বাচন কমিশন ডোপ টেস্টসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশও স্থগিত রাখা হয়। প্রথম তফসিল অনুযায়ী জকসু নির্বাচন হওয়ার কথা ছিল ২৭ ডিসেম্বর।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে