স্ট্রিম সংবাদদাতা

ফেনীতে সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িটির প্রধান ফটকে আগুন দেয় তারা। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান।
এর আগে সোমবার দুপুরে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। পরে রাতে মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তারা বাড়িটির প্রধান ফটক ও দেয়ালের ওপরে আগুন লাগিয়ে দেন।
মাস্টারপাড়া লোকজন জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও দলীয় প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম হাজারীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ লোকজন। ফলে গতকাল আবারও হামলার সময় বাড়িটিতে তেমন কিছুই অবশিষ্ট ছিল না। এছাড়া ওই বাড়ি তাঁর পরিবারের কেউ আর থাকে না।
জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের জেলার সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম জানান, ‘আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।’
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে