স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের উদ্দেশে ওয়াকিটকিতে কমিশনার হাসিব আজিজের দেওয়া একটি বক্তব্য ফাঁস করে দেওয়ার অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত আছেন। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম) মাহমুদা বেগম।
এ ঘটনায় গ্রেফতার পুলিশ সদস্যের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার অমি দাশ চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।
যা ঘটেছিল
গত ১১ আগস্ট দিবাগত রাত ২টার দিকে নগরের সল্টগোলা ক্রসিং–ইশান মিস্ত্রি হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে। এতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।
পরদিন রাতে কমিশনার হাসিব আজিজ ওয়্যারলেসে সিএমপির সব ইউনিটকে উদ্দেশ করে কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী প্রতিটি থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবি টিম ও চেকপোস্ট পার্টি লাইভ অ্যামুনিশন ও অস্ত্রসহ ডিউটিতে যাবে। কেবল রাবার বুলেট দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘পুলিশ টহল দলের সামনে কেউ অস্ত্র বের করলে তা ধারালো হোক বা আগ্নেয়াস্ত্র—গুলির মাধ্যমে প্রতিরোধ করতে হবে। আত্মরক্ষার অধিকার ফৌজদারি দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী প্রতিটি পুলিশ সদস্যের আছে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।’
পুলিশের নিজেদের অভ্যন্তরীণ এই বার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এ ঘটনা প্রকাশ্যে আসার পর চট্টগ্রামের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা।
পরে তদন্তে পাওয়া যায়, খুলশী থানায় কর্মরত কনস্টেবল অমি দাশই ওয়্যারলেস বার্তাটি রেকর্ড করে বাইরে ছড়িয়ে দেন। রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে।

ইন্টারনেট বন্ধ করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচার কার্যক্রম শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্র মেরামতের জন্য ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নির্ধারণ করেছে নতুন সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
সেনাবাহিনীতে প্রশিক্ষণের মাধ্যমে জওয়ান বা কর্মকর্তাদের মন থেকে মানুষ হত্যার মনস্তাত্ত্বিক বাধা দূর করা হয় এবং এই প্রক্রিয়ার বাইরে তিনিও ছিলেন না— আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
১ ঘণ্টা আগে
দৈনিক প্রথম আলোর আগুনে পোড়ানার ভবনে শুরু হয়েছে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’। শিল্পী মাহ্বুবুর রহমান এই শিল্পকর্ম সৃষ্টি করেছেন।
১ ঘণ্টা আগে