স্ট্রিম ডেস্ক

কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের নামে একটি লিটলম্যাগ সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। একাডেমির গ্রন্থাগারের অংশ হিসেবে এই সংগ্রহশালায় বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগ সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে বাংলাদেশে প্রকাশিত সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগ সংগ্রহ করা হবে। পরে এই আয়োজনের পরিধি বাংলা ভাষায় প্রকাশিত অন্যান্য অঞ্চলের পত্রিকা দিয়েও সমৃদ্ধ করা হতে পারে। এ বিষয়ে বাংলা একাডেমি সংশ্লিষ্ট সম্পাদক ও লেখকদের মনোযোগ আকর্ষণ করেছে।
সংগ্রহশালাটি সমৃদ্ধ করার জন্য সম্পাদক ও সংগ্রাহকদের কাছে থাকা পত্রিকার সংখ্যাগুলো সংরক্ষণের জন্য বাংলা একাডেমিতে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্পাদক বা সংশ্লিষ্ট কেউ নিজেদের পত্রিকার সংখ্যাগুলো সংরক্ষণের জন্য দিতে পারেন। যাঁদের কাছে পত্রিকার সংগ্রহ আছে, তাঁরাও বাংলা একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি সংখ্যার দুটি করে কপি সংরক্ষণ করা হবে। সংরক্ষিত এসব পত্রিকা ও লিটলম্যাগ পাঠ ও গবেষণার জন্য গ্রন্থাগারের বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ব্যবহার করা যাবে। স্থান সংকুলান হলে পরে এগুলো অনলাইনে পাঠকদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে